স্টাফ রিপোর্টার:
৮ জুলাই ২০২৫: মঙ্গলবার গুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হাসান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বিএনপি নেতা আফছার আলী ও অধ্যক্ষ আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

