শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও তৃণমূলের জনপ্রিয় নেতা ভিপি শহিদুল ইসলাম বাবলুর ৬৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য হাসানুল মারুফ শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, সাধারণ সম্পাদক আফরোজা আকতার ডিনা, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া লায়লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক প্রান্ত এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ভিপি শহিদুল ইসলাম বাবলুর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ভিপি শহিদুল ইসলাম বাবলুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতির পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস এবং কার্যনির্বাহী সদস্য ভোলাসহ সংশ্লিষ্টদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমান। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

