https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 14 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ফতেহ আলী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭ প্রতিষ্ঠানে জরিমানা

admin
August 14, 2026 3:53 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ফতেহ আলী বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে মাছ, মাংস, সবজি, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মান ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়।

‎অভিযান চলাকালে কয়েকটি মাছের দোকানে মাছকে অধিক তাজা, সতেজ ও আকর্ষণীয় দেখাতে বৈদ্যুতিক বাতির গায়ে সবুজ ও লাল রঙের পলিথিন ব্যবহার করতে দেখা যায়। এতে প্রকৃত রং ও অবস্থা আড়াল করে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

‎এ ছাড়া চাল বিক্রির ক্ষেত্রে ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
‎অভিযানকালে মুরগি ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের ওপর থাকা ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে খাসি ও ছাগল আলাদাভাবে রেখে বিক্রির জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎বাজারে মুরগির মূল্য তালিকা নিয়েও ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। কোনো দোকানে ‘সোনালী মুরগি’ না থাকলে মূল্য তালিকায় এ নাম না রেখে প্রকৃত বিক্রিত জাতের নাম হিসেবে ‘কালার বার্ড’ ও ‘ক্ল্যাসিক’ উল্লেখ করার জন্য বলা হয়।

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, ক্রেতাকে পাকা রশিদ প্রদান এবং পণ্যের প্রকৃত মান ও ওজন নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেন।
‎অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকস দল। বাজারে ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।