https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গোয়ালঘরের দরজা ভেঙে ৬ গরু চুরি

admin
October 6, 2026 1:09 am
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে গোয়ালঘরের দরজা ভেঙে খামারি মো. হাফিজুল ইসলামের ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার (৫ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাফিজুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও গরুর খামারি। প্রতিদিনের মতো রোববার রাতে তিনি তার গরুগুলো গোয়ালঘরে রেখে দরজা বন্ধ করে দেন। গভীর রাতে অজ্ঞাত চোরেরা গোয়ালঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গোয়ালঘরে থাকা ছয়টি গরু চুরি করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পাওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকার বেশি বলে দাবি করেন তারা।

হাফিজুল ইসলামের ছেলে বলেন, গরুগুলো তাদের পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। একসঙ্গে ছয়টি গরু চুরি হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতের বেলায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। তারা দ্রুত চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।