https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
October 11, 2026 6:57 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পাঁচজন কৃতী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাধারণ সম্পাদক জিএম মোস্তফা, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী রাঙ্গা এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বেলাল হোসেন ও সাইফুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য সানোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক রুবেল কাউছার। এ সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ভবানীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ও সদস্যসচিব শামীম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সোলাইমান আলী ও আমজাদ হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পাঁচজন শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। তাঁদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেন।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের এ অর্জনকে বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন, উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়া এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করেন।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান তাঁদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।