https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সারিয়াকান্দিতে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

admin
July 13, 2025 9:51 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় সারিয়াকান্দি কুতুবপুর তালতলা এলাকায় বাড়ির গেইটের সামনে থেকে সজীব মিয়া (২৪) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১৩ই জুলাই) সকালে উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত ব্যক্তি হলেন, ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এইচএসসি পাশ করার পর সজীব মিয়া নেশার জগতে প্রবেশ করে। গত শনিবার রাতেও নেশা করার জন্য পাগলামি করে সজিব।

রবিবার (১৩ই জুলাই) সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেইটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে৷

এদিকে, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।