https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুই আবাসিক হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা!

admin
August 17, 2026 3:30 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে আবাসিক হোটেল পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিল কয়েকটি প্রতিষ্ঠান। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা এবং সোনারগাঁও আবাসিক হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত হোটেল মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো আবাসিক হোটেল পরিচালনার সুযোগ নেই। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।