https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে গাঁজা-ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
August 16, 2026 10:47 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলার আত্রাই উপজেলার মারিয়া গ্রামের মো. আলমগীর হোসেন (২৫), নন্দীগ্রাম পূর্বপাড়ার মো. শাহ আলম (৬৫) এবং একই এলাকার মোছা. মিনাকা (৪৫)। আলমগীর হোসেনের বাবার নাম মো. আলতাফ হোসেন। শাহ আলমের বাবার নাম মৃত সোনাউল্লাহ প্রাং এবং মিনাকার স্বামী মো. শাহ আলম।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত দুইজনকে তিন মাস করে এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্যের বিস্তার রোধে নন্দীগ্রামসহ বগুড়ার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।