https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
August 5, 2026 1:21 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়া, ৪ আগস্ট: সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বৃদ্ধি লক্ষ্যে বগুড়া জেলা পুলিশ আয়োজিত পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

 

 

সভায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং শতভাগ ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, চালকদের নিয়মিত ডোপ টেস্ট এবং পরিবহন খাতে চাঁদাবাজি কঠোরভাবে দমনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

বক্তারা বলেন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে জেলা পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও আইন মেনে চলার মাধ্যমে জনসাধারণকে উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।