https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ–ভুটান সম্পর্ক জোরদারে গুরুত্ব

admin
August 18, 2026 11:58 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: বাংলাদেশে নিযুক্ত ভুটানের পররাষ্ট্রসচিব পেমা লেকটুপ দর্জি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভুটানের Gelephu Mindfulness City (GMC) উদ্যোগের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে ভুটানের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, দুই বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হলে তা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে।

সাক্ষাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার দূরদর্শী উদ্যোগের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক (SAARC)-কে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

দুই পক্ষই আঞ্চলিক সংহতি ও জনগণের সম্মিলিত কল্যাণে সার্ককে কার্যকরভাবে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন।
ভুটানের পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও ভুটানের মধ্যে অনুষ্ঠিত ৪র্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ (FOC)-এ অংশ নিতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।