Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিল হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস। এর মধ্যে পাঁচটি দিবসই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার কেন্দ্রীক। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত কার্যকরে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এ দিবসগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস বাতিল হচ্ছে।

এছাড়া ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। এখন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন পালনের পরিপত্র থেকে এই দিবসগুলো বাতিল করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাতিল হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস

আপডেটের সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪