https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বিরুদ্ধে ইসিতে আওয়ামী লীগের অভিযোগ

admin
January 6, 2024 11:41 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার (৬ জানুয়ারি) সকালে এ অভিযোগ জানান।

পরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিপ্লব বড়ুয়া বলেন, যারা ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চান, তাদের ভয়ভীতি দেখানোর জন্যই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমরা ইসিতে এসেছিলাম। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।

দেশবাসীর উদ্দেশে বিপ্লব বড়ুয়া বলেন, সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে রবিবার গণতন্ত্রের উৎসবে অংশ নিন। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে, সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে আগ্রহ ও উৎসবের আমেজ বিরাজ করছে। যে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আওয়ামী লীগের ছয় সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির আওয়ামী লীগের আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপদফতর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

বাসস।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।