https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ভুটানে বাংলাদেশি রাষ্ট্রদূতের তায়ারানা ফাউন্ডেশনের মহাসচিবের সঙ্গে বৈঠক

admin
September 16, 2026 10:43 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ভুটানে বাংলাদেশের মনোনীত রাষ্ট্রদূত ইমরান হায়দার তায়ারানা ফাউন্ডেশনের মহাসচিব চিমি পি. ওয়াংদির সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে ভুটানের গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তায়ারানা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ভুটানের রানী মাতা গ্যালিয়ুম দর্জি ওয়াংমো ওয়াংচুকের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফাউন্ডেশনটি তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করছে।

ইমরান হায়দার ফাউন্ডেশনটির আর্থ-সামাজিক ক্ষমতায়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। বৈঠকে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কমিউনিটি উন্নয়ন প্রকল্পে অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে জনগোষ্ঠীভিত্তিক উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মতবিনিময় হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।