https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

দেশের সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে: আতিকুর রহমান রুমন

admin
September 16, 2026 11:21 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিগত সরকার দেশকে একটি ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আতিকুর রহমান রুমন বলেন, সরকারের কাছে শুধু প্রত্যাশা বা দাবি জানালেই হবে না। দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‘ক্লিন বাংলাদেশ’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, পরিচ্ছন্ন দেশ গঠনে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করলে পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সরকার ও জনগণের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। তাই সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নাগরিকদের সহযোগিতা এবং ধৈর্যশীল ভূমিকা প্রয়োজন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।