https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়ার গোকুলে ফুটবল টুর্নামেন্ট

admin
August 15, 2026 8:45 pm
Link Copied!

এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে গোকুল ইউনিয়নের তছলিম উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

আয়োজকেরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্যসচিব শাহ আলম জনি, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন সজলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, কৃষক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলায় গোকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলে হারিয়ে ৮ নম্বর ওয়ার্ড জয়লাভ করে। ম্যাচটি পরিচালনা করেন আব্দুল মোমিন জুয়েল। তাঁকে সহযোগিতা করেন রোস্তম আলী ও আবু রায়হান। খেলায় ধারাভাষ্য দেন ক্রীড়া ধারাভাষ্যকার আপেল মাহমুদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম মিলন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান এবং সদস্যসচিব শফিকুল ইসলাম জুয়েলসহ আয়োজক কমিটির সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।