https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বিমানসেনা তৌকির ইসলামের নামে রাজশাহীতে স্থাপনা নামকরণের আহ্বান

admin
June 4, 2026 2:13 pm
Link Copied!

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর কৃতি সন্তান ও বাংলাদেশ বিমান বাহিনীর শহীদ পাইলট মো. তৌকির ইসলাম-এর স্মৃতি সংরক্ষণে তাঁর নামে বিমানবন্দর, সড়ক অথবা গুরুত্বপূর্ণ কোনো চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসকের নিকট এ স্মারকলিপি জমা দেন মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শহীদ পাইলটের পিতা মো. তোহরুল ইসলাম এবং তাঁর মামা মোহাম্মদ আলী।

স্মারকলিপিতে বলা হয়, দেশের জন্য আত্মোৎসর্গকারী এই বীর বিমানসেনার স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত তুলে ধরতে তাঁর নামে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা প্রয়োজন।

শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ১৯৯৭ সালের ৯ নভেম্বর রাজশাহী-তে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই মেধাবী তৌকির পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে অ্যারোনটিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করে সফল প্রশিক্ষণ শেষে ২০১৯ সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন।

কর্মজীবনে তিনি ১৫ ও ৩৫ স্কোয়াড্রনে পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কোর্সে অংশ নিয়ে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন। তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও দায়িত্ববোধ সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ব্যাপক প্রশংসিত ছিল।

২০২৫ সালের ২১ জুলাই নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হন তৌকির ইসলাম। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। মাত্র ২৭ বছর বয়সে দেশের সেবায় আত্মোৎসর্গ করা এই তরুণ বিমানসেনার মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং দেশবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বীর সেনা কর্মকর্তার নামে রাজশাহীর কোনো বিমানবন্দর, সড়ক বা গুরুত্বপূর্ণ চত্বরের নামকরণ করা হলে তা হবে তাঁর প্রতি জাতির শ্রদ্ধা নিবেদনের এক অনন্য দৃষ্টান্ত। একই সঙ্গে নতুন প্রজন্ম দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে রাজশাহীবাসীর পক্ষ থেকে এ দাবি দিন দিন আরও জোরালো হয়ে উঠছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।