বগুড়া প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থার বিকাশ এবং শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বগুড়ায় ‘১০০টি নতুন বিদ্যালয়ে খান একাডেমি বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম বাদশা।
খান একাডেমি বাংলাদেশ কার্যক্রমের আওতায় নতুন ১০০টি বিদ্যালয়ে এ উদ্যোগ শিক্ষার্থীদের শেখার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষাব্যবস্থায় আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

