https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 10 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নেতা শেখ হাসিনা উপনেতা মতিয়া চৌধুরী নির্বাচিত হলেন

admin
January 10, 2024 11:04 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।

বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। পরে সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সংসদ নেতা হিসেবে। আর নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। একাদশ সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন তাতে সমর্থন জানান। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচন করা হয়। একাদশ সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকেই দ্বাদশ সংসদের উপনেতা নির্বাচন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নতুন সংসদেও স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করবে আওয়ামী লীগ। আগের মত শামসুল হক টুকুই ডেপুটি স্পিকার হিসেবে থাকবেন। আর একাদশ সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী দ্বাদশেও একই দায়িত্ব সামলাবেন।

সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানাবে আওয়ামী লীগ। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নতুন সরকার গঠন করবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে তার নতুন মন্ত্রিসভা।
-বাসস।

 

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।