https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সত্যের পথে অর্ধশত পেরিয়ে’—বগুড়া শেরপুরে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

admin
August 12, 2026 3:10 pm
Link Copied!

মিন্টু ইসলাম: ‘সত্যের পথে অর্ধশত পেরিয়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বগুড়ার শেরপুরে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) শেরপুরে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক করতোয়ার শেরপুর উপজেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসাইন-এর সভাপতিত্বে কেক কাটা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুলসহ শেরপুরের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দৈনিক করতোয়া বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটির এই দীর্ঘ পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পরে অতিথিরা কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উদযাপন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।