https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 31 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের চোখই আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা সুলতানা

admin
December 31, 2023 10:36 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের চোখই আমাদের সিসি ক্যামেরা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার (৩০ ডিসেম্বর) নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে ইসি রাশেদা সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থ সংস্থান না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। আশা করি, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কারও অবহেলা থাকলে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া কারও কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।