https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করলেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ

admin
November 12, 2026 11:58 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:

১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার আজ রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম সিরাজগঞ্জ জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন।

ডিআইজি সিরাজগঞ্জ জেলায় উপস্থিত হলে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে ডিআইজি সিরাজগঞ্জ জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনের সার্বিক অবস্থা, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি যানবাহনসমূহের যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে যানবাহনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।