দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রী অবমুক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে ডাকটিকিট ও উদ্বোধনী খাম আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এ স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত এসব স্মারক সামগ্রী দিবসটির ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্যোগের অংশ।
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড প্রকাশের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য ডাক বিভাগের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরা হলো।

