Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলুটিলা, খাগড়াছড়ি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১২:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ১৪ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া’ ..খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র। একসময় আলুটিলার একমাত্র আকর্ষণ ছিল একটি প্রাকৃতিক গুহা। কিন্তু এখন গুহা দেখতে আসা পর্যটকেরা শান্ত সমাহিত পাহাড়ের রূপও উপভোগ করতে পারবেন। উঁচু পাহাড়ের বেদিতে দাঁড়িয়ে দেখতে পারবেন খাগড়াছড়ি শহরের বিস্তার।

খাগড়াছড়ি শহর থেকে ৮ কিলোমিটার দূরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ ফুট উঁচু পাহাড়ের পাদদেশে আলুটিলা পর্যটনকেন্দ্রের অবস্থান। ২০০ একর জায়গাজুড়ে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের তোরণ তৈরি করা হয়েছে নতুন করে। বৌদ্ধ স্থাপত্যে গড়া দৃষ্টিনন্দন তোরণ পার হলেই দুই পাহাড় নিয়ে গড়ে ওঠা পর্যটনকেন্দ্র।

দুই পাহাড়কে যুক্ত করতে তৈরি করা হয়েছে ১৮৪ ফুট দীর্ঘ লোহার ঝুলন্ত সেতু (কেব্‌ল ব্রিজ)। এই সেতুতে আছে কাচের ব্যালকনি। পাহাড়ের বাঁ দিকে সড়ক ধরে গেলেই দেখা মিলবে প্রাকৃতিক গুহা ও ভিউ পয়েন্টের। আর ডান দিকের সড়ক ধরে এগোলেই দুই গজ দূরে নতুনভাবে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট কুঞ্জছায়া, আড্ডা দেওয়ার স্থান নন্দনকানন। কুঞ্জছায়া আর নন্দনকাননের সাদা গোলচত্বর আর বসার বেঞ্চ প্রকৃতির কোলে তন্ময় হতে দর্শকদের হাতছানি দেবে। বাসস।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

আলুটিলা, খাগড়াছড়ি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র

আপডেটের সময় : ১২:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩