Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেবেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (৫ জুন) দুপুরে এ বিষয়ে হিরো আলম বলেন, আজ দুপুর ৩টায় নির্বাচন কমিশন থেকে ফর্ম নেবো।

তিনি আরও বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

আপডেটের সময় : ১২:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩