Dhaka ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক বিএনপি অসহযোগ আন্দোলন শুরু করেছে: ওবায়দুল কাদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ৩ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আন্দোলনের মাঠ থেকে পলাতক দল বিএনপি অসহযোগ আন্দোলন শুরু করেছে। এবার জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে জনগণ আগেও সাড়া দেয়নি। জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতাল-অবরোধে সবকিছু চলেছে। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এবারও জনগণ বিএনপির এই ডাকে সাড়া দেবে না। বিএনপিকে মানুষ অসহযোগিতা করবে।

তিনি বলেন, ট্যাক্স-বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের তালিকা করে সব আদায় করা হবে। কেউ ছাড় পাবে না। গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ ধরে ধরে প্রতিহত করে গণশাস্তি দেবে। জনগণ নির্বাচন পণ্ড করতে দেবে না।

রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকি ধামকি দিচ্ছে। দেশে এসে মানুষকে মোকাবিলা করে জেলে যাওয়ার সাহস অর্জন করুক। রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের সিলেটের সমাবেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গতকাল সাধারণ যাত্রীর মতো বিমানের টিকিট কেটে গেছেন। সরকারি কোনো খরচ নেননি। তার সঙ্গে যারা গেছেন তারাও নিজ খরচে গেছেন। সার্কিট হাউজের ভাড়াও পরিশোধ করেছেন। কোনো দলীয় পতাকা ব্যবহার করেননি।

এই নির্বাচনকে প্রধানমন্ত্রী অনেক সিরিয়াস হিসেবে নিয়েছেন। আমরা কতটা সিরিয়াস এই নির্বাচনকে সফল করতে, তার প্রমাণ দিয়ে যাচ্ছি। ৭ জানুয়ারি জনতার বিজয় হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

-বাসস।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পলাতক বিএনপি অসহযোগ আন্দোলন শুরু করেছে: ওবায়দুল কাদের

আপডেটের সময় : ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩