Dhaka ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার কিচকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে সামনে রেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
‎
‎সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে গড়িয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা বাবু মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ শেখ।
‎
‎এ ছাড়া তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার সাজু মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হবে।
‎
‎স্থানীয় পর্যায়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বগুড়ার কিচকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময় : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬