
বগুড়ার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ২জন হলেন, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২২) এবং একই উপজেলার চৌবাড়িয়া গ্রামের সদেবের ছেলে শিখর (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাঠপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও আহাজারি চলছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটির পরিচয় জানতে পুলিশ আইনিভাবে কাজ করছেন বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: 


















