Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় “আরএন গ্রুপের” নতুন সংযোজন ‘তরুলতা রেস্টুরেন্ট’

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : ০৮:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দৃশ্য

বগুড়ায় নিজস্ব উৎপাদিত অর্গানিক খাদ্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ করছেন প্রবাসী নুর মুহাম্মদ।

বগুড়ায় কৃষিভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন রেস্টুরেন্ট চালু করেছে RN-Group। প্রতিষ্ঠানটির নতুন সংযোজন ‘তরুলতা রেস্টুরেন্ট’। গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান মো. নুর মুহাম্মদের পক্ষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে পাঠানো লিখিত বক্তব্যে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

উত্তর বগুড়ার কৃতী সন্তান মাওলানা আব্দুর রহমান পীর সাহেবের কনিষ্ঠ পুত্র নুর মুহাম্মদ যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাঁর পরিবারের মানবিক ও সামাজিক ব্যবসায়িক উদ্যোগ হিসেবে পরিচিত RN-Group ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে পরিচিতি পেয়েছে।

প্রতিষ্ঠানটির আওতায় গরু, ছাগল, হাঁস-মুরগির খামার, কৃষিভিত্তিক ফসল উৎপাদন, মৎস্য চাষ এবং মাশরুম চাষসহ বিভিন্ন কৃষিভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আদর্শিক ক্যাটারিং সার্ভিসের আওতায় বগুড়া সদরের ঠেংগামারায় টিএমএসএস হেলথ সেক্টর-সংলগ্ন নার্সিং কলেজের উত্তরে বিশ্ব সড়কের পাশে ‘ফ্রেশ বাইট’ নামে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ফাস্টফুড রেস্টুরেন্ট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা

লিখিত বক্তব্যে মো. নুর মুহাম্মদ বলেন, নিজস্ব উৎপাদিত অর্গানিক খাদ্যসামগ্রী এবং ক্যাটারিংজাত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, রান্না, প্যাকেজিং ও নির্দিষ্ট গন্তব্যে সরবরাহের মতো বহুমুখী কার্যক্রমের মাধ্যমে শত শত যুবককে কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাঁর। এর মাধ্যমে যুবকদের বেকারত্ব ও হতাশা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ইউরোপ-আমেরিকায় বিনিয়োগ না করে নিজ জন্মভূমি বাংলাদেশে বিনিয়োগ করছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চান।

এ সময় তিনি তাঁর আপন ফুফু টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RN-Group-এর পাশে থাকার আশ্বাস টিএমএসএসের

অনুষ্ঠানে টিএমএসএসের নির্বাহী পরিচালক RN-Group-এর শ্রমঘন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, টিএমএসএস থেকে ঋণ দেওয়ার সুযোগ না থাকলেও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) থেকে স্বল্প সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান তাঁর বক্তব্যে বলেন, RN-Group-এর উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে টিএমএসএসের সাদৃশ্য রয়েছে। এ কারণে টিএমএসএস সব সময় RN-Group-এর পাশে থাকবে।

নতুন রেস্টুরেন্ট চালুর মাধ্যমে RN-Group-এর ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হলো। কৃষিভিত্তিক উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ ও বিপণনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় “আরএন গ্রুপের” নতুন সংযোজন ‘তরুলতা রেস্টুরেন্ট’

বগুড়ায় “আরএন গ্রুপের” নতুন সংযোজন ‘তরুলতা রেস্টুরেন্ট’

আপডেটের সময় : ০৮:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬