https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 31 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের ইশতেহার দেশের উন্নয়ন পরম্পরার রূপরেখা: ড. আতিউর রহমান

admin
December 31, 2023 12:32 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে বাংলাদেশের উন্নয়ন পরম্পরার রূপরেখা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। একই সঙ্গে তরুন প্রজন্মকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘আওয়ামী লীগের ইশতেহার- স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ড. আতিউর রহমান বলেন, ‘এই ইশতেহার নিঃসন্দেহে আমাদের উন্নয়নের পরম্পরার গল্প। বঙ্গবন্ধু কন্যার পথ কখনও কুসুমাস্তীর্ণ ছিলেন না। তবুও তিনি গত ১৫ বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে নিয়ে এসেছেন।’

এবারের ইশতেহারকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হওয়ার গল্প উল্লেখ করে তিনি বলেন, ‘এটা শুধু গল্পই নয়। এর মাঝে রূপরেখাও আছে। একই সঙ্গে কোথায় কোথায় চ্যালেঞ্জ আছেও, তাও তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলের গত ১৫ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে পাঁচ গুণ, দেশের বাজেটের আকার বেড়েছে ১২ গুণ। এছাড়া কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ৪৩ শতাংশ উন্নীত হয়েছে; যা সামগ্রিক অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় এবারের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন হলে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাছে আরও বেশি মর্যাদাশীল করবে।’

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘বাজারে দ্রব্যমূল্য বাড়ার কথা হচ্ছে, কিন্তু একই সময়ে পার্শ্ববর্তী দেশগুলোতে কী হচ্ছে, তা বলা হচ্ছে না। আমাদের মনে রাখতে হবে পুরো বিশ্বসহ আমরা একটা বিপর্যয়ের মধ্য থেকে উঠে এসেছি।’

তরুণদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণরা যেন ভোট দিতে যায়। ভোটের পরিবেশ যেন সুন্দর থাকে। জাতি, ধর্ম নির্বিশেষে সবাই ভোট দিতে গেলেই দেশটা সুন্দর হয়ে উঠবে।’

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে কৃষিতে যেসব প্রযুক্তি নিয়ে এসেছে তার মাধ্যমে দেশে কৃষি বিপ্লব হয়েছে। এবারের ইশতেহার বাস্তবায়ন হলে দেশের ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানি করে অর্থনৈতিকভাবে দেশ আরো স্বাবলম্বী হবে।’

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

আলোচনা সভার শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং আশপাশের এলাকায় তরুণ প্রজন্মসহ সব শ্রেণিপেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে ‘গো ভোট’ ক্যাম্পেইন করেন আলোচকরা।
–বাসস।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।