দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
তিনি আজ ৩০ মে সকাল ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি চলছে।
জেলায় এ পর্যন্ত ৩,২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১,৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত্র জানিয়েছে।
তারা আরো জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকার এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
বাসস।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

