দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
আজ ৮মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এ বছর ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল।
পাশাপাশি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী লিপি বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিন (মোহনা) ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা পেয়েছেন।
আজকের অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

