https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে, ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান চীফ হুইপের

admin
October 25, 2026 10:42 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদান নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’।

চীফ হুইপ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.৪৭ শতাংশ হলেও প্রায় ২০ কোটি মানুষের এই দেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। এতে মৎস্য ও কৃষিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রতিবছর বন্যায় সাধারণ মানুষের ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও বসতভিটা ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, বাংলাদেশ কখনো বিশ্বে সংঘাত ছড়ায়নি বা অস্ত্র তৈরি করেনি। অথচ উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের প্রভাব মোকাবিলার বড় বোঝা বহন করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে।

জলবায়ু তহবিলের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা দূর করার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, তহবিলের অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে হবে।

আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু-সংক্রান্ত অগ্রাধিকার ও তরুণদের ঐক্যবদ্ধ দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। চীফ হুইপ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভাইজ, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নেসহ আয়োজক সংগঠনের প্রতিনিধি, তরুণ প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।