https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

admin
August 12, 2026 7:02 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১২ আগস্ট ২০২৬: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন।

রাজনীতির বাইরে দেশের ক্রীড়াঙ্গনেও আরাফাত রহমান কোকোর উল্লেখযোগ্য সম্পৃক্ততা ছিল। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তিনি কাজ করেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেটের অবকাঠামো ও তরুণ খেলোয়াড়দের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন।

নীরবে কাজ করে যাওয়া এই ক্রীড়া সংগঠককে দেশের ক্রিকেটাঙ্গনের অনেকেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর উদ্যোগে ক্রিকেটের উন্নয়ন কার্যক্রম, উচ্চ-দক্ষতা সম্পন্ন খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং দেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর উন্নয়নে ভূমিকার কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে।

মাত্র ৪৫ বছর বয়সে তাঁর মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পর প্রতিবছর তাঁর জন্মদিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করে আসছেন। এবারও জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকোর জন্মদিনে তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।