Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, বড় কম্পনের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ভূমিকম্পের ঝুঁকি নিয়ে বাংলাদেশে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি বছর এশিয়ার কয়েকটি দেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা এবং এর ফলে হতাহতের পর দেশের ভূমিকম্প ঝুঁকি নিয়েও আলোচনা জোরালো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অবস্থান বিবেচনায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

সাম্প্রতিক সময়ে জাপান, ফিলিপাইন, ভারত ও পাকিস্তানে বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ঘটনায় কোথাও প্রাণহানি ও আহত হওয়ার খবর পাওয়া গেছে, আবার কোথাও ভবনে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে।

জাপান
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে গত ২৮ জুলাই ২০২৬ সালে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় পরিমাপে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানানো হয়। ভূমিকম্পে ৩৮ জনের মৃত্যু এবং ১৭০ জনের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
ফিলিপাইন
গত ৮ জুন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিনদানাও দ্বীপের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৭৬ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হন।
ভারত
ভারতের নাশিক অঞ্চলে গত ৮ আগস্ট ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের ফলে কিছু বাড়ির দেয়ালে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন জেলাকে কেন্দ্র করে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন ভারতের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়।

বাংলাদেশেও বড় ভূমিকম্পের ঝুঁকি
এশিয়ার বিভিন্ন দেশে শক্তিশালী ভূমিকম্পের পর বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ছোট মাত্রার এসব কম্পন বড় ভূমিকম্পের নিশ্চিত পূর্বাভাস নয়। তবে বাংলাদেশের অবস্থান, ভূ-গঠন এবং সক্রিয় ভূ-চ্যুতির (ফল্ট) আশপাশে অবস্থানের কারণে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজধানী ঢাকায় ৬ থেকে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। বিশেষ করে দুর্বল ও অপরিকল্পিতভাবে নির্মিত ভবনগুলো ধসে পড়লে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারীর মতে, বাংলাদেশে ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প যে কোনো সময় ঘটতে পারে।

তিনি অতীতের কয়েকটি বড় ভূমিকম্পের উদাহরণ তুলে ধরে বলেন, ১৮৬৯ সালে কাছাড়ে ৭ দশমিক ৫, ১৮৮৫ সালে বেঙ্গল ভূমিকম্পে ৭ দশমিক ১, ১৯১৮ সালে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ এবং ১৯৩০ সালে ধুবড়িতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
দীর্ঘমেয়াদি ভূমিকম্প চক্রের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত
ভূমিকম্পসহ নগর দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯টি নিরাপদ আশ্রয়স্থল রয়েছে।
মন্ত্রী জানান, এসব স্থান আনুষ্ঠানিকভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে শুধু আশ্রয়স্থল চিহ্নিত করাই যথেষ্ট নয়। ভবনের নির্মাণমান নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও সংস্কার, জরুরি উদ্ধারব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।
কারণ ভূমিকম্প কখন আঘাত হানবে তা নির্দিষ্ট করে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই দুর্যোগের আগে প্রস্তুতিই হতে পারে সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, বড় কম্পনের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Update Time : ১২:১৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬