মিন্টু ইসলাম:
গত ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া ও ফ্রেন্ডশিপের উদ্যোগে তিন দিনব্যাপী ‘স্টাফ স্কিলস অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে প্রতিষ্ঠানটির ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক আবু সাঈদ মো. মনিরুজ্জামান।
এ ছাড়া কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আরডিএ, বগুড়ার পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আবিদ হোসেন মৃধা এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরডিএ, বগুড়ার প্রটোকল অফিসার ডা. মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

