https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত বগুড়ার ৬ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

admin
July 22, 2025 9:43 pm
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ

উত্তরবঙ্গের জনপ্রিয় অনলাইন পত্রিকা আলোকিত বগুড়া’র ৬ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ই জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ধুনট আয়শা-জবেদা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক এর অফিস রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোকিত বগুড়ার বার্তা সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদের আয়োজনে ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কার সভাপতিত্বে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ০৫ (ধুনট – শেরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ, ধুনট উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম তৌহিদুল আলম মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল, পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিষ্টন,‌ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের সকল নেতাকর্মী ও সাংবাদিক কারিমুল হাসান লিখন, সুমন, জিল্লুর রহমান, রাকিবুল হাসান, মনজুরুল ইসলাম, নিয়ামুল ইসলাম, চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এস,এম রতনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।