এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বগুড়া জেলার কাহালু উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকালে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনার উপলক্ষ।”
তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ ও মানবকল্যাণের এক অনন্য শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।”
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম সবার প্রতি আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা কামনা করে বলেন, “ঈদের আনন্দ যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সবাইকে সচেতন থেকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানাই।”
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং সকলকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

