মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর পৌর শাখা জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহরের বিকাল বাজার রোডের মুন ইরাফি গার্ডেন সিটিতে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শেরপুর বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুমোদিত নবগঠিত কমিটিতে শেরপুর পৌর শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুমিয়ান ইসলাম মুবিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. মোস্তফা হাসান শাফি এবং সদস্যসচিব হয়েছেন সাকিবুল হাসান জয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. মিজানুল হক, মুখ্য সংগঠক মুশতাক তাহমিদ নাহিয়ান, সংগঠক আব্দুল্লাহ পারভেজ এবং মুখপাত্র তাহমিনা তারাসসুম ছিমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সদস্যসচিব ফেরদৌস শেখ, বগুড়া জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সৈকত ও আহ্বায়ক অয়ন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব শাহরিয়ার মামুন।
অনুষ্ঠানে যুবশক্তির সদস্যসচিব ফজলে রাব্বি, শেরপুর পৌর এনসিপির আহ্বায়ক শাকিল মাহমুদ, বগুড়া জেলা যুবশক্তির সাবেক সদস্যসচিব ইয়াসিন আলী হিমেল এবং বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাসেদ সাদাতও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় এবং পরিচিতি সভা ও আনন্দ র্যালিতে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

