https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

এক কেজি গাঁজাসহ বগুড়া শেরপুরের স্বামী-স্ত্রী গ্রেফতার

admin
August 24, 2026 7:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় এক কেজি গাঁজাসহ শেরপুর উপজেলার এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের আকাশতারা এলাকায় তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মর্জিনা বেগম (৪৩) ও তাঁর স্বামী মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৫)। মর্জিনা বেগমের বাবার বাড়ি বগুড়া সদর উপজেলার আকাশতারা এলাকায়। তাঁর স্বামী রফিকুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের আদমজামুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আকাশতারা এলাকায় ওই দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মর্জিনা বেগম ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার (১৭ আগস্ট) গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।