https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে দুইদিন ব্যাপী দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
August 25, 2026 8:17 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মধ্যে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ৩টায় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে চুড়ান্ত বির্তক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন বির্তক প্রতিযোগিতার মডারেটর শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জিন্নাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আইয়ুব আলী প্রমুখ। চুড়ান্ত বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের সামিয়া ইসলাম মিম। শেষে প্রধান অতিথি ও অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, দুইদিন ব্যাপী বির্তক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।