https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী

admin
August 25, 2026 10:49 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পর ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে নানা আলোচনা হলেও বাস্তবে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন বিটিভির মহাপরিচালক।

কাজী জেসিন তার পোস্টে বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। অতীতে প্রতিষ্ঠানটিকে দলীয় প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারের অভিযোগ এবং বিশ্বাসযোগ্যতা সংকটের কারণে দর্শক হারানোর বিষয়টিও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান মুখে ‘নয়া বন্দোবস্ত’-এর কথা না বলে নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রশংসা করে কাজী জেসিন বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরে যাবে না; বরং আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।

তিনি আরও বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়। কাজটি কঠিন হলেও তা আনন্দের। সেই লক্ষ্যেই বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
ফেসবুক পোস্টের শেষ দিকে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এই উদ্যোগে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।