ঢাকা প্রতিনিধি:
ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৬-এ প্রশিক্ষণরত কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে তিনি এ বক্তব্য প্রদান করেন।
নৌবাহিনী প্রধানের বক্তব্যে পেশাগত জ্ঞান ও কৌশলগত চিন্তাভাবনার বিকাশে দিকনির্দেশনা তুলে ধরা হয়। দেশের সামরিক প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এনডিসিতে তাঁর এ বক্তব্য প্রশিক্ষণরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও কৌশলগত উপলব্ধি বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ নৌবাহিনী।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

