শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষীকোলা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএমের নির্দেশনায় এসআই খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান। এ সময় পলাতক আসামি মো. সিদ্দিক হোসেনের পানি সেচ ঘরের বারান্দা থেকে ফেলে যাওয়া ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, নন্দীগ্রাম উপজেলার চক রামপুর গ্রামের মো. সিদ্দিক হোসেন (৬০), পিতা আলহাজ আজিমুদ্দিন এবং একই উপজেলার মুরাদপুর গ্রামের শ্রী সুব্রত (২৫), পিতা শ্রী চিমন।
এ বিষয়ে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: দৈনিক প্রাণের শহর বিডি
ওয়েবসাইট: pranershohorbd.net

