শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার দুবলাগাড়ী গ্রামে অভিযান চালান। এ সময় নিজ বসতবাড়ির বারান্দা থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম দুবলাগাড়ী গ্রামের মোঃ শামসুল ইসলাম শেখের ছেলে।
এ ঘটনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি একরামুল হোসাইন জানান ৩০ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নজরুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ৩৯। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

