https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

কাজী নজরুল ইসলাম স্বাধীনতা ও মানবতার সার্বজনীন কণ্ঠস্বর

admin
October 11, 2026 11:58 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী, সাম্যবাদী ও স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার সার্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির বহুমুখী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

নজরুলের দর্শন বিশ্বমানবতার সম্পদ

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি স্বাধীনতা, সাম্য, মানবমর্যাদা, অসাম্প্রদায়িকতা ও বিশ্বমানবতার এক অনন্য কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত নিপীড়ন, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে।

মন্ত্রী বলেন, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানই ছিল নজরুলের সৃষ্টির অন্যতম প্রধান শক্তি। তাঁর চিন্তা ও দর্শনের আবেদন কোনো নির্দিষ্ট সময়, সমাজ কিংবা ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয়।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও মানবতার আকাঙ্ক্ষা বিশ্বমানবকে যুগে যুগে অনুপ্রাণিত করেছে। নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মে সেই আকাঙ্ক্ষার শক্তিশালী প্রকাশ ঘটেছে। বর্তমান বিশ্বে সংঘাত, বৈষম্য ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে তাঁর সাম্য, মানবতা ও সম্প্রীতির দর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

২০২৬ সাল ‘নজরুল বর্ষ’

নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরতে সরকার ২০২৬ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করছে বলে জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, আবৃত্তি, সংগীত, প্রবন্ধ, রচনা ও অন্যান্য সৃজনশীল বিষয়ে প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নজরুলের জীবন ও আদর্শ তুলে ধরা হচ্ছে।

মন্ত্রী বলেন, নজরুলচর্চাকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও আন্তর্জাতিক পরিসরে তাঁর সাহিত্য ও দর্শনের প্রচার আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নজরুলের দর্শন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম চিরআধুনিক এবং তাঁর আবেদন সর্বজনীন। তাঁর সাম্যবাদী ও মানবতাবাদী দর্শন একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।

তিনি নজরুলের চেতনাকে ধারণ করে নতুন সমাজ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরতে মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে প্রাতিষ্ঠানিক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।

আলোচনা সভায় বিশিষ্টজনদের অংশগ্রহণ

অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর স্বাগত বক্তব্য দেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোশাররফ হোসেন কীনোট বক্তব্য উপস্থাপন করেন। কবি আব্দুল হাই শিকদার আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন বাঙালির আত্মপরিচয়, স্বাধীনতা ও মুক্তির চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। একই সঙ্গে তাঁর মানবতাবাদী দর্শন জাতীয় সীমানা অতিক্রম করে বিশ্বমানবতার অভিন্ন মূল্যবোধের প্রতিনিধিত্ব করে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরা মানে শুধু একজন কবির সাহিত্যচর্চার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া নয়; বরং স্বাধীনতা, সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সম্প্রীতির মূল্যবোধকে সমাজে আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ফরেন সার্ভিস একাডেমির প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।