https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বগুড়া চান্দু স্টেডিয়াম ও সুইমিংপুল পরিদর্শন 

admin
February 1, 2025 10:25 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন শনিবার (০১ই ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তিনি স্টেডিয়াম এবং সুইমিংপুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘ দিন সংষ্কারের অভাবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারীসহ অন্যান্য অংশের ভগ্ন দশার সৃষ্টি হয়েছে। একই অবস্থা সুইমিংপুলেরও।

বগুড়ার অন্যতম দুটি ক্রীড়া স্থাপনার সংস্কারের জন্য তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করবেন এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, চলতি দায়িত্ব) পি এম ইমরুল কায়েস, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল, খালেদ মাহমুদ রুবেল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধন করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব সমাবেশে যোগদান করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।