স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্য’র বিজয় সমাবেচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ই ডিসেম্বর) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন নাগরিক ঐক্য আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এ সময় তিনি বলেন ক্ষমতা না পেয়েও ক্ষমতা দেখান ক্ষমতা পেলে আপনারা কি করবেন সেটা জনগণ জেনে গেছে
শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্য’র সভাপতি আব্দুল আলিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় সমাবেশ আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলা নাগরিক ঐক্য নেতা মোহাম্মাদ আলী, মতিয়ার রহমান, পপি খাতুন, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা, সাগর, অমিত হাসান, সদস্য সৈকত আমিন বিদ্যুৎ, হারুনর রশিদ, রহমান হুজুর, এনামুল হক সরকার, সাজু আলম, শিবগঞ্জ ইউনিয়ন নাগরিক ঐক্য’র সাধারন সম্পাদক লুৎফর রহমান, মাহাবুব মোর্শেদ হিরা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ আরো অনেকে।

