https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন: বগুড়ার ধুনট থানার (ওসি) মোঃ আতিকুল ইসলামকে ক্রেস্ট প্রদান

admin
October 15, 2026 9:27 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়া জেলার ধুনট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক (ক্রেস্ট) পেয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
‎
‎সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সভাটি সঞ্চালনা করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান।
‎
‎সভা সূত্রে জানা যায়, সেপ্টেম্বর ২০২৬ মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে কার্যকর ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ধুনট থানার ওসি মো. আতিকুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়।
‎
‎পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণতা, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা করে তাঁদের কাজের স্বীকৃতি প্রদান করা হয়।
‎
‎এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
‎
‎দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারত্ব ও অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।