https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার

admin
October 15, 2026 7:45 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ২০টি ইয়াবা ট্যাবলেটসহ জায়েদুল ইসলাম ওরফে জাহিদুল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার চকরামপুর এলাকায় ভদ্রা নদীর ওপর সেতুর পূর্ব পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২৫০ সিসির একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা।

গ্রেপ্তার জায়েদুল ইসলাম ওরফে জাহিদুল শেরপুর উপজেলার বনমরিচা মধ্যপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

 

 

দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।