স্টাফ রিপোর্টার:
নাহিদ ইসলাম তার সমগ্র রাজনৈতিক পথচলায় এমন রাষ্ট্রব্যবস্থা চেয়েছেন, যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা এবং সংস্কৃতির সম্মিলন থাকবে, থাকবে না অবিচার ও বৈষম্য।
চা শ্রমিক যেন রাষ্ট্রের কাছে তার ন্যায্য হিস্যা পায়, বৈষম্যের শিকার হয়ে সরকারের পর সরকার চলে গেলেও যেন তারা প্রান্তিকতা শেকলে আবদ্ধ না থাকে; এমন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই নিরলস কাজ করার প্রতিজ্ঞা নাহিদ ইসলাম এবং এনসিপির।
আজ মৌলভীবাজারে জুলাই পদযাত্রা শেষে শ্রীমঙ্গলের চা শ্রমিক এবং মণিপুরী সম্প্রদায়ের সাথে মিশে যান নাহিদ ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ। তাদের জীবনধারার গল্প শোনেন, তুলে ধরেন এনসিপির বৈষম্যহীন বাংলাদেশের ফিরিস্তি।
নাহিদ ইসলাম আশ্বস্ত করেন, যেই বৈষম্য দূরীকরণের জন্য মৃত্যুর মুখেও আপস হয় নাই, জীবন দিয়েছেন হাজার হাজার শহীদ, আহত হয়েছেন অজস্র জনতা, সেই জনপদের অবিসংবাদিত নেতা হয়ে নাহিদ ইসলাম কাঠামোগত বৈষম্য দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ!

